ধারাবাহিক ‘চাঁন বিরিয়ানি’

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৯:২১

 

মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, আরফান নিশো, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে। পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দুই পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকটির গল্প। নানা ঘটনা আর দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।