মার্কিন নির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার তখনো ঢের বাকি। অথচ ডোনাল্ড ট্রামপ ঘোষণা দিয়ে বসলেন, তিনিই জয়ী! সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বেঁকে বসল ফেসবুক আর টুইটার। দ্রুত পদক্ষেপে ট্রাম্পের ভুয়া দাবি বন্ধের ব্যবস্থা নিল তারা। এভাবে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের বিপক্ষে অবস্থান নেওয়ার সাহস এর আগে আর কখনো দেখায়নি সামাজিক যোগাযোগমাধ্যম দুটি। ফেসবুক ও টুইটারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ভোট গ্রহণ সমপর্কে ভুল তথ্য ছড়ালে কিংবা মূল ঘোষণার আগেই কোনো প্রার্থী জয় দাবি করলে ব্যবস্থা নেবে তারা।