কান্তা মন্ডল
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ
ঢাকা বিশ্ববিদ্যালয়
১। কী ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ?
উ:এন্টি ভাইরাস, এন্টি স্পাইওয়্যার ও এন্টি মালওয়্যার।
২। বেশির ভাগ সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিসের ওপর নির্ভরশীল?
উ:অপারেটিং সিস্টেম।
৩। টেম্পোরারি ফাইল বেশি হলে কী হয়?
উ:কম্পিউটার স্লো হয়ে যায়।
৪। সিডি, ডিভিডি বা পেন থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
উ:Auto run
৫। VIRUS শব্দের পূর্ণরূপ কী?
উ:Vital Information Resources Under Seige
৬। VIRUS এর নামকরণ কে করেন?
উ:অধ্যাপক ফ্রেডকোহেন।
৭। কোন ধরণের সমস্যায় কম্পিউটার স্লো হয়ে যায়, অনেক ক্ষেত্রে নিজে থেকে ফাইল ডিলিট হয়ে যায়?
উ:ভাইরাস।
৮। ব্যক্তিগত তথ্য ও যন্ত্রের সফটওয়্যারসমূহ রক্ষা করতে কী ব্যবহার করা হয়?
উ:পাসওয়ার্ড।
৯। নিজেকে নিয়ে মুগ্ধ থাকার সুপ্ত আকাঙ্ক্ষাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে?
উ: Narcissism
১০। কিসের কারণে পৃথিবীতে অনেক সময় নষ্ট হচ্ছে?
ঊ:সামাজিক নেটওয়ার্কে আসক্তি।
১১। মাদকাসক্তির মতই ভয়ানক কী?
উ:কম্পিউটার গেম ও সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি।
১২। কপিরাইট আইনের আওতায় কপিরাইট হোল্ডারের অধিকার নষ্ট হওয়াকে কী বলে?
উ:পাইরেসি।
১৩। বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য যে সংস্থা রয়েছে তার নাম কী?
উ:বিজনেস সফটওয়্যার এলায়েন্স
( BSA)
১৪। বাংলাদেশে তথ্য অধিকার আইন কবে চালু হয়?
উ:২০০৯ ।
