মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। আব্রাহাম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. ফ্রান্স খ. জার্মানি গ. আমেরিকা ঘ. বৃটেন
২। নিচের কোনটি বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা?
ক. সমাজতন্ত্র খ. রাজতন্ত্র্ত্র
গ. সাংবিধানিক রাজতন্ত্র ঘ.গণতন্ত্র
৩। আইনের দৃষ্টিতে সকলেই সমান এটি কোন শাসন ব্যবস্থার মূল কথা ?
ক. সমাজতান্ত্রিক খ. সেনা নিয়ন্ত্রিত
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
৪। গণতান্ত্রিক ব্যবস্থায় কারা তাদের সরকার গঠন করে ?
ক. বিরোধী দল খ. ক্ষমতাসীন দল
গ. রাজনৈতিক দল ঘ. জনগণ
৫। ‘গণতন্ত্র হচ্ছে জনগণের, জনগণের জন্য ও জনগণের দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা’ কে বলেছেন?
ক. প্লেটো খ. আব্রাহাম লিংকন
গ. ম্যাকাইভার ঘ. সক্রেটিস
৬। গণতন্ত্র কোন শতকের একটি জনপ্রিয় ধারণা?
ক. বিশ শতকের খ. উনিশ শতকের
গ. আঠারো শতকের ঘ. একবিংশ শতকের
৭। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
ক. নিউজিল্যান্ডে খ. এথেন্সে
গ. আমেরিকায় ঘ. রোম নগরীতে
৮। বর্তমানে কোন দেশে আংশিকভাবে প্রত্যক্ষ গণতন্ত্র চালু আছে?
ক. সুইজারল্যান্ডে খ. বৃটেনে
গ. ইতালিতে ঘ. আমেরিকায়
৯। কয়টি পদ্ধতিতে সাধারণত গণতন্ত্র কার্যকর হয়?
ক. ২টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১০। পরোক্ষ গণতন্ত্রের অপর নাম কী ?
ক. প্রত্যক্ষ গণতন্ত্র খ. অনির্বাচিত গণতন্ত্র
গ. স্বচ্ছ গণতন্ত্র ঘ. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
১১। গণতন্ত্র কোন ধরনের সরকার ?
ক. আমলাতান্ত্রিক খ. কল্যাণমূলক
গ. দমনমূলক ঘ. সেনা নিয়ন্ত্রিত
উত্তর: ১.গ ২.ঘ ৩.গ ৪. ঘ ৫.খ ৬.ক ৭. খ ৮.ক ৯.ক ১০. ঘ ১১.খ
১২। গণতন্ত্রের মূল উদ্দেশ্য কোনটি?
ক. আইন-শৃঙ্খলা রক্ষা খ. জনকল্যাণ সাধন
গ. অবাধ সুষ্ঠুও নিরপেক্ষ নির্বাচন
ঘ. সরকারের জবাবদিহিতা
১৩। কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়?
ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে
১৪। পাকিস্তানে সামরিক শাসন জারি হয় সংবিধান প্রণয়নের কত দিনের মাথায় ?
ক. দেড় বছর খ. আড়াই বছর
গ. দুই বছর ঘ. এক বছর
১৫। কে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন ?
ক. ইয়াহিয়া খ. ইসকান্দার মির্জা
গ. আইয়ুব খান ঘ. জুলফিকার আলী ভুট্টো
উত্তর: ১২.খ ১৩. গ ১৪. খ ১৫. গ
