‘আমি তার ভক্ত’

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:১৭

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়া বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। সকল পেশার মানুষ তার অভিনয় মুগ্ধ হয়েছেন। তুখোড় রাজনীতিবিদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও মোশাররফ করিমের ভক্ত।

ফরিদপুর-৪ আসনের এ সংসদ সদস্য শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি তার ভক্ত।’

এদিকে নিক্সন চৌধুরীরও রয়েছেন দেশব্যাপী অসংখ্য ভক্ত-অনুরাগী। নিক্সন চৌধুরী ও মোশাররফ করিমের ছবির নীচে এরই মধ্যে অসংখ্য কমেন্ট করেছেন ভক্তরা।

মো. আজগর আলী লিখেছেন, ‘আমার ভালোলাগা ও ভালোবাসার মানুষ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ভালো থাকবেন ভাই। দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য, ভালোবাসা অবিরাম ভাই।’

রূপা মনির হোসেন লিখেছেন, ‘দুইজন মানুষ আমার অনেক পছন্দের। তারা দুইজন দুই ভুবনের বাসিন্দা। অনেক সুন্দর লাগছে বস আপনাদের। দোয়া ও শুভকামনা রইল।’

একটি গোলাপ ফুলের ছবি দিয়ে সুজন শেখ লিখেছেন, ‘অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। সময়ের জনপ্রিয় জননেতা এবং জনপ্রিয় অভিনেতা! দুইজনের প্রতিই শুভকামনা রইলো।’

আশিকুজ্জামান আশিক লিখেছেন, ‘সারা বাংলার তরুণ সমাজের অহংকার, রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ, প্রিয় ভাই জননেতা জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি এবং আলোচিত অভিনেতা মোশাররফ করিম দুই জনের প্রতি শুভ কামনা রইলো।’

ইত্তেফাক/বিএএফ