রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলায় এবারের আমন ফসলের ফলন ভালো হয়েছে। গুমাই বিলসহ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় চলতি মৌসুমে আমনের চাষাবাদ বিগত মৌসুমগুলোর তুলনায় বেড়েছে। উপসহকারী কৃষি অফিসার রোকন বিশ্বাস জানান, এবারের আমন মৌসুমে আগাছার আবর্জনা পরিষ্কার করে অনেক জমি আবাদের আওতায় এনেছে কৃষকরা। উপজেলা কৃষি অফিসার কারিমা আক্তার জনান, ব্যাপক প্রণোদনা, সার, প্রাকৃতিক উপায়ে দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন কারণে কৃষক চাষাবাদে উত্সাহ পাচ্ছে। পতিত জমিতে চাষাবাদে কৃষকের আগ্রহ বাড়ছে। নবান্নের উত্সবে ইতিমধ্যে এবারের আমন কাটা শুরু হয়েছে বিভিন্ন বিলে।
