রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের মনিডাকুয়া গ্রামের পশ্চিমে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলি জমিতে কচুরিপানা জমে থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। সম্প্রতি বন্যায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বিভিন্ন এলাকার আমন ধান তলিয়ে যায়। বন্যার পানির স্রোতের সঙ্গে কচুরিপানা এসে ঢুকে পড়ে। কৃষক ইছাহাক আলী, বাদশা মিয়া ও সহিদুল ইসলাম খোকন বলেন, অনেক চেষ্টা করেও এসব কচুরিপানা সরাতে পারছি না। ফলে পানির নিচে থাকা ধান গাছ দ্রুত পচে যাচ্ছে। উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার বলেন, কচুরিপানা অপসারণে আমাদের কোনো বরাদ্দ নেই।
