চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৪৭

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের গাছবাড়িয়া ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্সের সামনে শুক্রবার রাতে একটি সুপারিবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় র্যাব ট্রাকচালক মো. ফারুক ও হেলপার মো. সেলিম উদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় রাতে র্যাব-৭-এর এসআই প্রশান্ত কুমার ভৌমিক বাদী হয়ে চন্দনাইশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।