চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ শনিবার ভোরে উদ্ধার করা হয়েছে। উপজেলার বিলচলন ইউনিয়নের বওশাঘাট থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর মণ্ডলপাড়ার শহিদুল ইসলামের ছেলে বাক্প্রতিবন্ধী নজরুল ইসলাম (৩২) পানিতে ডুবে নিখোঁজ হন। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে লাশ উদ্ধার করা হয়েছে।
