নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—কৃষক আলামিন হোসেন (২৪) ও স্কুলছাত্র স্বপন হোসেন (১২)। স্বপন হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। অন্যদিকে কৃষক আলামিন হোসেন নিজ বাড়িতে বিদ্যুত্ লাইনের কাজ করার সময় অসতর্কতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান। ধামইরহাট থানার ওসি আব্দুল মমিন জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি ইউডি মামলা করা হয়েছে।
