ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে যমুনা নদীর মধ্যখানের বিভিন্ন পয়েন্টে নেট জাল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল। শনিবার দুপুরে উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নের যমুনা নদীর কয়েকটি পয়েন্টে তৈরি করা ঐ ব্যারিকেড উচ্ছেদ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, যমুনা নদীতে পানি কমতে থাকায় অসাধু মাছ ব্যবসায়ীরা নদীর বিভিন্ন অংশে নেট জাল ও কারেন্ট জাল দিয়ে ঘের তৈরি করে মাছ শিকার করছে। ঐদিন উদ্ধার অভিযানে গিয়ে সেগুলো কেটে ও ভেঙে দেওয়া হয়েছে।
