দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
দৌলতপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন এলাকায় শুক্রবার রাতে বিজিবির পৃথক অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, বিজিবির পৃথক তিনটি টহল দল রামকৃঞ্চপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ মাথাভাঙা নদীর পাড় থেকে ৮৭ বোতল মদ, রামকৃঞ্চপুর নীচপাড়া থেকে ৪০ বোতল মদ ও ২৪০ প্যাকেট পাতার বিড়ি, ডিগ্রির চর থেকে ৬৯ বোতল মদ ও দুই হাজার ৫০০টি গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং তালতলা নদীর ঘাট এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
