চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে শনিবার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হলেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা উত্তরপাড়া গ্রামের মৃত সকাল প্রাংয়ের ছেলে বাদল প্রাং (৬৬)। চাটমোহর-ছাইকোলা সড়কের কাটেঙ্গা বৌবাজারে এই দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন উপজেলার সুলতানগঞ্জ গ্রামের আসলাম আলীর ছেলে সাকিব (২০)। দুর্ঘটনায় আরমান নামের অন্য এক জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) নিত্য পদ দাস।
