কিশোরগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৪৯

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার পাতালজাং বাজার এলাকা থেকে শুক্রবার রাতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন বাবুল মিয়া ও আল আমিন। কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।