বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর পৌর এলাকার দেবীপুর গ্রামে বন বিভাগের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় শুক্রবার বিকালে বন বিভাগের দুই কর্মকর্তা ও তিন কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে শনিবার দিনাজপুর আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মনজেল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, অন্যান্য আসামিদের ধরার জোর প্রচেষ্টা চলছে।
