নিকলীতে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর সংখ্যা বাড়ছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫১

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর সংখ্যা বাড়ছে। স্বামীর মৃত্যু, দাম্পত্য কলহসহ নানা কারণে এ অবস্থা তৈরি হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।  নিকলী সরকারি মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ কারার মামুদা পারভিন বলেন, দারিদ্র্য, পারিবারিক কলহ এবং দাম্পত্য জীবনে বনিবনার অভাবে আজকাল অনেক নারীর বিবাহবিচ্ছেদ হচ্ছে। এ কারণে স্বামী পরিত্যক্তা নারীর সংখ্যা বাড়ছে। এটা উদ্বেগের বিষয়। এটা বন্ধ করতে হলে স্বামী-স্ত্রীর মধ্যে সহনশীলতা ও সচেতনতা প্রয়োজন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির বলেন, প্রতি বছর যে হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর সংখ্যা বাড়ছে, তা উদ্বেগজনক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির বলেন, বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে বিধবা ও স্বামী পরিত্যক্তা সব নারীকে ভাতা দেওয়া হবে।