শাহবাগে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫৩

রাজধানীর শাহবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চারপাশে এ অভিযান চালান।

 

একই সঙ্গে রাস্তা দখল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মার্কেটের নির্মাণ সামগ্রী রাখায় আট ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। নগদ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানাও আদায় করা হয়।

 

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপ-ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।

 

ইত্তেফাক/ইউবি