বিদ্যুত্ বিলের এ কী অবস্থা?

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫৮

আমরা নড়াইল জেলার বাসিন্দা। গত দুই মাস ধরে পিডিবি বিভিন্ন ধাপে প্রি-পেইড মিটার সংযোজন শুরু  করেছে। আর এতে করে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যেমন পিডিবি হিসাবি মাসের মধ্যখানে বা শেষের দিকে সংযোজন করতে আসছে। আর যখন ১০/১৫ দিনের বিলসহ পুরনো মিটারের হিসাব বন্ধ করতে যাচ্ছে, তখনই বিল দুই বা তিন হাজার বা এর থেকেও বেশি আসছে। আমরা প্রত্যেক মাসের বিল যথারীতি দিয়ে এসেছি, তারপরও কেন বিলের এমন ঘাটতি? এছাড়া বর্তমান মিটারে মাসের ব্যবহূত ইউনিট মাস পার হয়ে অন্য মাস এলেও শূন্য (০) হচ্ছে না। ফলে পরের মাসে ব্যবহূত  ইউনিট বেশি থাকায় আমাদের বিল বেশি দিতে হচ্ছে। নড়াইল পিডিবিকে এই সমস্যার কথা বলেও সমাধান পাওয়া যায়নি। আমরা বিষয়টা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. নাজমুচ্ছাকিব

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া