পরিবেশ রক্ষায় ই-বর্জ্য ব্যবস্থাপনা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২১:৫৮

প্রযুক্তির কল্যাণে দিন দিন বেড়ে চলেছে মোবাইলফোনসহ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার। এসব ইলেকট্রনিক্স ডিভাইস এক সময় নষ্ট হয়ে যায়। সেসব যেখানে সেখানে ফেলায় পরিবেশ দূষণ হচ্ছে। ই-বর্জ্য আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই নষ্ট বা পুরনো মোবাইলফোন টাকার বিনিময় ফেরত নেওয়ার কথা বলেছে বাংলাদেশ মোবাইল ইমপোর্টর্স  অ্যাসোসিয়েশন। প্রতিবছর বাংলাদেশে চার কোটি মোবাইলফোন নষ্ট হয়। এখান থেকে ই-বর্জ্য তৈরি হচ্ছে। এসব পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। মানব শরীরের জন্য ক্ষতিকর, ক্যান্সারে পর্যন্ত আক্রান্ত হতে পারে মানুষ। তাই ই-বর্জ্য নিয়ন্ত্রণে চাই সুনিপুণ পদক্ষেপ। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিয়ম জানানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকা জরুরি। পুরনো সামগ্রী ব্যবহার  থেকে বিরত থাকার পাশাপাশি ই-বর্জ্য ফেলার জন্য রাখতে হবে নির্দিষ্ট জায়গা।

মু. সায়েম আহমাদ

শিক্ষার্থী, ঢাকা কলেজ