মুহম্মদ আনিসুল হক
৮ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :৮ ও ৯। শুভ বার :শনি ও মঙ্গল। শুভ রত্ন :নীলা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্ক থাকুন। অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ নিন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পিতার শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অসুস্থ পিতার যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা মাথাচারা দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
