রাজধানীর কল্যাণপুর বস্তিতে (পোড়া বস্তি) ইউনিলিভার বাংলাদেশের সহায়তায় নির্মিত ওয়াশ সেন্টার এবং ব্র্যাকের বিভিন্ন কোভিড-১৯ বিষয়ক প্রকল্প শনিবার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এসময় উপস্থিত ছিলেন। গত মার্চে করোনা মহামারি সংক্রমণের কিছুদিন আগেই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং পাবলিক স্যানিটেশন সেবার নকশায়ন ও বাস্তবায়নে দক্ষ নবীন সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ভূমিজ গত ১৪ মার্চ যৌথভাবে রাজধানীর কল্যাণপুর বস্তিতে একটি কমিউনিটি টয়লেট (শৌচাগার) নির্মাণ করে। এছাড়াও সেখানে উন্নত মানের হাত ধোয়ার জায়গা, বিশুদ্ধ পানির সুব্যবস্থা (পিওরইট) এবং ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় পরিষ্কারের সুব্যবস্থা রয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি
