ফের লকডাউনে ইউরোপে মন্দার আশঙ্কা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০৫

নোভেল করোনা ভাইরাসের দ্বিতীয় দফা বিস্তার শুরু হয়েছে আর তা প্রতিরোধে ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে পুনরায় লকডাউন দেওয়া হচ্ছে। যা ইউরোপকে ফের মন্দার মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবে প্রথম দফায় লকডাউনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় দ্বিতীয় দফায় ক্ষতির আশঙ্কা কম। কম হলেও এর প্রভাব মানুষের ওপর অনেক বেশি। কারণ মানুষ প্রথম দফার অর্থনৈতিক মন্দার পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে এ অবস্থায় দ্বিতীয় দফার মন্দায় তাদের ওপর প্রভাব আরো বেশি অসহনীয়।