করোনা মহামারির কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সে অবস্থা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গেল মাসে দেশটির রপ্তানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় কম হলেও আগের মাসের তুলনায় বাড়ছে। এবং দৈনন্দিন হিসেবেও বাড়ছে দক্ষিণ কোরিয়ার রপ্তানির পরিমাণ। তবে দ্বিতীয় দফার করোনার বিস্তারের কারণে দক্ষিণ কোরিয়ার রপ্তানি আবারও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য দেশটি যেসব দেশে করোনার বিস্তার কম সেসব দেশে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
