চাল উত্পাদন বাড়ানোর লক্ষ্য ইন্দোনেশিয়ার

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:০৫

আগামী বছরের প্রথমার্ধে ইন্দো-নেশিয়ায় চাল উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ কোটি টন। এটি হবে এযাবত্কালের সর্বোচ্চ চাল উত্পাদন। মূলত খরা এবং করোনা ভাইরাসের কারণে চলতি বছরের প্রথমার্ধে দেশটির চাল উত্পাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। যা খাদ্য নিরাপত্তায় আঘাত হানে। যেহেতু এ দেশটির মানুষের প্রধান খাদ্য চাল তাই চাহিদা পূরণে বিদেশ থেকে চাল আমদানি করতে হচ্ছে সরকারকে। এ পরিস্থিতিতে আগামী বছর থেকে চাল উত্পাদন বাড়ানোর পরিকল্পনা করেছে দেশটির সরকার।