সরকারি কোষাগারে সহজে যে কোনো ধরনের চালান জমা দেওয়ার জন্য অগ্রণী ব্যাংকে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি সম্প্রতি উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখায় ই-চালান পদ্ধতির উদ্বোধন করেন ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কয়েক জন কর্মকর্তা উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং হেরিটেজ রিসোর্টের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং হেরিটেজ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুর রাহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, ব্যাংকের কার্ড হোল্ডাররা এ রিসোর্টে রুম ভাড়ায় ৪৫ শতাংশ ডিস্কাউন্টসহ অন্যান্য সুবিধা পাবেন
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর মহিলা শাখার অধীনে ইস্টার্ন হাউজিং উপশাখা সম্প্রতি মিরপুরের রূপনগরে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০০০
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লক্ষ্মীপুর উপশাখা রাজশাহী সিটি করপোরেশনের গ্রেটার রোডে সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। এ সময়ে বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, মানকিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল হুদা দুলু, উপশাখার ইনচার্জ সাদিকুল ইসলাম সাদিক উপস্থিত ছিলেন
