করোনা নেগেটিভ নেপাল দল

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:১১

স্পোর্টস রিপোর্টার

নেপালের ফুটবলার ঢাকায় এসে হোটেলে উঠেছিলেন। তাদের সবার করোনা টেস্ট করা হয়েছে। সবাই নেগেটিভ হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

এরই মধ্যে নেপালের করোনা রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। অনুমতি পেলে আজই অনুশীলনে নামতে পারবে নেপাল। বাফুফে জানাচ্ছে নেপাল অনুশীলনে নামার অনুমতি আজ পেয়ে যাবে। ঢাকায় আসার পর নেপালের ফুটবলাররা হোটেলের ছাদে স্ট্রেচিং করছে।