দ্য কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা
ইত্তেফাক রিপোর্ট
দ্য কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২০-এ বাংলাদেশের ১০ বছর বয়সি রাকীন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে। সাইয়্যেদে মুহাম্মদ রাকীন সালেহ রাজধানীর স্কলাস্টিকা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত নাজ সিদ্দিকের ছেলে। ২০২০ সালের প্রতিযোগিতাটি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে রাজকীয় দ্য ড্যাচেস অব কর্নওয়াল কর্তৃক অনুষ্ঠিত হয়। এবারের থিম ছিল ‘জলবায়ু পরিবর্তন ও কমনওয়েলথ’। এই বছর প্রায় সব কমনওয়েলথ দেশ থেকে ১৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। কমনওয়েলথের ১৩০ বিচারক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের বাছাই করেন।
