ইত্তেফাক রিপোর্ট
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশের (ইনসাব) নেতারা এক বিবৃতিতে বলেছেন, ‘করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দুর্ভাগ্যজনকভাবে নির্মাণশ্রমিকদের ভাগ্যে জোটেনি। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করে হয়রানির শিকার হয়েছি।’
গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো ঐ বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশের শিল্পমালিকদের প্রণোদনা দিয়ে সরকার বাহবা নিলেও পোশাকশিল্পসহ সব ক্ষেত্রে শ্রমিকেরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।’
প্রতি মাসে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভা করা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগসহ শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিও জানান ইনসাবের নেতারা। ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে এসব দাবি জানান।
