গাজীপুর প্রতিনিধি
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার গাজীপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শহরের প্রকৌশলী ভবনের হলরুমে সমবায় বিভাগ গাজীপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
