শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কামাল, এনামুল হক ও আলমগীর।
শ্রীপুর থানার উপপরিদর্শক নাজমুল হক জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজার পাশে কোষাইদ এলাকায় বরমী-সাতখামাইর সড়কে অটোরিকশা দিয়ে গতিরোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে, হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারধর করে ডাকাত দল। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১১ অক্টোবর দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামাল, এনামুল ও আলমগীরকে গ্রেফতার করা হয়।
