ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চারপাশে এ অভিযান চালান। এ সময় রাস্তা দখল করে নির্মিত অবৈধ অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তা দখল করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মার্কেটের নির্মাণসামগ্রী রাখায় আট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। নগদ ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানাও আদায় করা হয়।
