ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) পঞ্চম দিনে ১৩ হাজার ৪৯১টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ৮৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। গতকাল শনিবার এডিসের লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে সাতটি মামলায় ২ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই চিরুনি অভিযান পরিচালিত হয়েছে।
এছাড়া বিভিন্ন বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। জমে থাকা পানিতে মশার কীটনাশক প্রয়োগ করে পানি ফেলে দেওয়া হয়।
