কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:২৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া বন্দির নাম নিজাম উদ্দিন (৪২)। তিনি  ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে।