এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আজিজ আল কায়সার

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২২:৩৪

পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার নোয়াখালীর এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি ঢাকার খ্যাতনামা একটি হোটেলে তার সভাপতিত্বে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এম এ হাসেম, চেয়ারম্যান পারটেক্স গ্রুপ ও কলেজের হিতৈষী আজিজ আল মাহমুদসহ গভর্নিং বডির অন্য সদস্যগণ। —প্রেস বিজ্ঞপ্তি