ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জ ঘিওরে পানিতে ডুবে নুসরাত (২) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে বানিয়াজুরী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নুসরাত মো. সোলায়মানের ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঐদিন দুপুরে সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবায় সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শিশুটিকে মৃৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
