আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে শ্বশুরবাড়ি থেকে গাঁজাসহ জামাই শুক্কুর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শুক্কুর আলী উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশকর আলীর ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত শুক্কুর আলী আড়াইহাজার পৌরসভার কামরানির চরে শ্বশুরবাড়িতে থেকে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। গোপনে সংবাদ পেয়ে পুলিশ আধা কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। শনিবার তাকে কোর্টে পাঠানো হয়েছে।
