ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় বংশী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর স্কুলশিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ঐ স্কুলছাত্রের নাম মো. টুটুল শেখ (১৬)। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার বংশী নদীর ডগরতলী ইটখোলা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দুপুরে সে ঐ এলাকায় বংশী নদীতে মাছ ধরতে যায়। ফেরার পথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল টুটুল। সে আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জল শেখের ছেলে এবং আলহাজ জাফর ব্যাপারী স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
