ছয় এমপি করোনায় আক্রান্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০১:০৫

ইত্তেফাক রিপোর্ট

আরো ছয় সংসদ সদস্য (এমপি) করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে এক জন দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। এছাড়া এক জন উপমন্ত্রী ও এক জন সদ্য শপথ নেওয়া সংসদ সদস্যও রয়েছেন।

করোনা আক্রান্ত এমপিরা হলেন—সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম; নাটোর-২ (নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা উপজেলা) আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। সংসদ ক্লিনিকের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করার পর সংশ্লিষ্ট একাধিক সংসদ সদস্য করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করেছেন।