দিনাজপুরের কাহারোলে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের কেউটপাড়া গ্রামে মোঃ সহিদুল ইসলামের পুকুর খনন কালে শ্রমিকরা একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পায়।
পুকুর মালিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদকে জানালে তিনি তাৎক্ষনিক কাহারোল থানার এস.আই মোঃ মহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির ওজন প্রায় ২৮ কেজি ১২০ গ্রাম।
আরও পড়ুন: রাজশাহীকে ১২৯ রানের টার্গেট দিল খুলনা
বিষ্ণু মূর্তিটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা উপজেলা পরিষদ চত্বরে ভীড় জমিয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
