হালুম, ইকরি, টুকটুকি, শিকু। ছোটদের কাছে খুব প্রিয় কিছু চরিত্র। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি সপ্তাহে ছয়দিন প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি শুক্রবার সকাল ৯টায় প্রচারিত হচ্ছে সিসিমপুরের নতুন পর্ব। আর রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টায় প্রচারিত হচ্ছে পুরনো পর্বগুলো।
