সাবেক গোলকিপার কাননের মা মারা গেছেন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:১৪

  স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক গোলকিপার ছাইদ হাসান কাননের মা নূরজাহান বেগম (৭৩) গতকাল বেলা পৌনে ১১টায়  ইন্তেকাল করেন। গুলশানের একটি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। মরহুমা স্বামী চার ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। বাড্ডায় রহিম মেটাল জামে মসজিদে জানাজা শেষে এই মসজিদের পাশেই দাফন করা হয়।