সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২০

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না চাটমোহরের বেশ কয়েকটি সেতু। এর মধ্যে উল্লেখযোগ্য পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউত্কান্দি ও হান্ডিয়াল ইউনিয়নের বড়বেলাই-কর্ণীপাড়া এলাকায় নির্মিত সেতু দুটি। বড়বেলাই গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, সেতুর সংযোগ সড়কে পরিমাণ মতো মাটি না দেওয়ায় এ সেতু আমাদের কোনো কাজেই আসছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান বলেন, সেতুতে তো মাটি দেওয়া হয়েছিল! তবে বিষয়টি দেখে ঠিকাদারকে দিয়ে প্রয়োজনে আবারও মাটি দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম জানান, সরেজমিন গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।