বাসের বাক্সে চেরাই কাঠ!

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২১

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় বাসের বাক্স করে পাচারকালে গামারি, কড়ই ও লালিসহ বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে পদুয়া বন বিভাগ। রবিবার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বারো আউলিয়া এলাকার পদুয়া ফরেস্ট চেক স্টেশনে ঐ কাঠ জব্দ করা হয়। এ সময়ে পরিবহন কাজে ব্যবহূত রিলাক্স পরিবহনের নামের একটি বাস জব্ধ করা হয়। পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী রিলাক্স পরিবহনের ঐ বাসের বাক্সে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ টাকার চোরাই কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।