কাহারোলে আলু চাষে ব্যস্ত কৃষক

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২২

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলে আগাম জাতের আলুরখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আলুচাষিরা। বাজারে আলুর দাম ভালো থাকায় উপজেলার অধিকাংশ জমিতে এবার আলু চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২১০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষি নুরুল ইসলাম বলেন, এই এলাকার মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় অধিকাংশ চাষি অন্যান্য ফসলের চেয়ে আলু চাষে বেশি আগ্রহী। উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, চাষিদের আলুর চাষের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।