হোমনায় অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৩

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় বাজি ধরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে স্বর্ণকার সবুজ (২৫)। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অ্যাসিডে ঝলসে যাওয়া মো. তামিমকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার লটিয়া গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বর্ণকার সবুজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।