জয়পুরহাটে প্রতারক চক্রের তিন সদস্য আটক

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট শহরে ডান্স গ্রুপের অন্তরালে তরুণীদের ব্লাকমেইল করে দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে শনিবার রাতে আটক করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো মিনু আক্তার, সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।  জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্স গ্রুপের অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। তথ্যের ভিত্তিতে শহরের প্রফেসরপাড়ায় অভিযান চালিয়ে তিন তরুণীকে উদ্ধার, ছয়টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।