মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
মুকসুদপুরে দুই জন দণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ও রবিবার দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে দুই দিন উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দুই জন দণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
