বড়াইগ্রামে চার ফার্মেসি মালিককে জরিমানা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২১:২৪

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে রবিবার চার ফার্মেসি মালিককে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঐ সময় উপজেলার আহম্মেদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের কারণে এ আর মেডিসিন কর্ণারের মালিক রাজিবুল হাসান রনিকে ৪ হাজার ১০০ টাকা, দোকানে কোম্পানির দেওয়া স্যাম্পল পাওয়ায় একই বাজারের বেলি মেডিসিন কর্ণারের মালিক সজিব আহমেদকে ৪ হাজার, আরাফাত ফার্মেসির মালিক লিটন আহম্মেদকে পাঁচ হাজার ও তানভীন মেডিসিন কর্নারের মালিক ইয়াসির আরাফাত সিদ্দিক বকুলের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।