মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাই থানা পুলিশ একটি মুদি দোকান থেকে ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সাধুর বাজারের কাজি স্টোর (মুদি দোকান) থেকে পুলিশ জাল টাকার নোটগুলো উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ কাজি স্টোরের মালিক মো. আলাউদ্দিনকে প্রথমে আটক করলেও পরে মধাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন চৌধুরীর জিম্মায় ছেড়ে দেয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সাধুর হাট বাজারে মুদি দোকানে জাল টাকা পাওয়ার বিষয়টি প্রাথমিক তদন্তে ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। আমরা এই জাল টাকার উত্স কোথায় তা জানার জোর চেষ্টা করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দোকান মালিক আলাউদ্দিনকে স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন চৌধুরীর জিম্মায় দেওয়া হয়েছে।
