বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে ১৩ নম্বর রেলগুমটি আউট সিগন্যালের সামনে এ ঘটনা ঘটে। বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আ. মোত্তালিব ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, রংপুরের জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে তাদের তত্ত্বাবধানে নিয়ে গেছে।
